মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন

আন্তঃজেলা ডা’কাত দলের ৫ স’দস্য গ্রে’ফতার।

প্রতিনিধির নাম:
প্রকাশকাল : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নরসিংদীর মনোহরদী থানা এলাকায় ডিমবাহী পিকআপে ডা’কাতির ঘটনার ০৭ দিনের মধ্যে মা’মলার র’হস্য উদঘাটন, ডিমসহ মাহিন্দ্র পিকআপ, দেশীয় অ’স্ত্র ও মোবাইলসহ অন্তঃজেলা ডা’কাত দলের ০৫ জন সদস্য গ্রে’ফতার করেছে মনোহরদী থানা পুলিশ।

গত ০৫ সেপ্টেম্বর ২০২৬ রাতে মনোহরদী থানাধীন চঙ্গভান্ডা এলাকায় সড়কে ব্যারিকেড দিয়ে অ’স্ত্রের ভয় দেখিয়ে ২৬,১০০ পিস ডিমসহ মাহিন্দ্র পিকআপ ডা’কাতি করে নিয়ে যায় আন্তঃজেলা ডা’কাত দলের সদস্যরা।

লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য ২৩,৩০,৭৯৫/- টাকা।

ঘটনার পর মনোহরদী থানা পুলিশের ধারাবাহিক অভিযান ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও নোয়াখালীর সেনবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে ২ জন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।
গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডা’কাত দলের সদস্য এবং বিভিন্ন জেলা ও মহাসড়কে সংঘটিত ডা’কাতির ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

উদ্ধারকৃত আলামত:
মাহিন্দ্র পিকআপ ০১ টি, ৯৮ পিস ডিমের ক্যারেট, ডিম বিক্রির নগদ ১০,০০০ টাকা,
দেশীয় অ’স্ত্র: ০৩ টি রামদা, ০২ টি লোহার রড, ০১ টি হাতুরী, ০২ টি ক্রু ড্রাইভার, ০১ টি তার কাটার প্লাস,
০৪টি গামছা
০৩টি মোবাইল

গ্রেফতারকৃত আসামীরা হলোঃ

১। ইমন (২৮), পিতা- বাদশা মিয়া, মাতা- ববি আক্তার, সাং- বড় নগর, থানা- সোনারগাঁও, জেলা- নারায়নগঞ্জ,

২। মো: রিফাত হৃদয় (২৮), পিতা-মো: মজিবুর রহমান, মাতা- মোছা: মিনা আক্তার, সাং- বড় নগর, থানা- সোনারগাঁও,জেলা- নারায়নগঞ্জ,

৩। আব্দুল্লাহ আল মুন্না ওরফে রোমান (২৭), পিতা- মো: জসিম উদ্দিন, মাতা- মোসা: মনি বেগম, সাং- গুনাইঘর, থানা-দেবিদ্বার, জেলা- কুমিল্লা,

৪। রহমত আলী ওরফে জিল্লুর, পিতা- মো: রাজা মিয়া, মাতা- জানু বিবি, সাং- ভুইয়ার পাড়, থানা- ইটনা, জেলা-কিশোরগঞ্জ, তার বিরুদ্ধে ১২ টি মামলা রয়েছে।

৫। জসিম উদ্দিন (৬০), পিতা- মৃত আবু তাহের, মাতা- রাজিয়া বেগম, সাং- বাবুপর, ইউপি- সেনবাগ পৌরসভা ০৯ নং ওয়ার্ড, থানা- সেনবাগ, জেলা- নোয়াখালী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর