রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

(IMEI)পরিবর্তনকৃত চোরাই মোবাইল উদ্বারসহ ০৪ জন গ্রেফতার।

প্রতিনিধির নাম:
প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

ফকিরহাট মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫৯টি আইএমইআই (IMEI) পরিবর্তনকৃত চোরাই মোবাইলফোন উদ্ধারসহ ৪ জন গ্রেফতার।

সহকারী পুলিশ সুপার মোঃ রাশেদুল ইসলাম রানা (ফকিরহাট সার্কেল)এর নেতৃত্বে ফকিরহাট মডেল থানা পুলিশের একটি চৌকস টিম গত ২৪ আগস্ট রাতে ফকিরহাট বাজারস্থ “পুষ্প টেলিকম” নামক দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে Vivo, Techno, Infinix, Xiaomi, Realme, Samsung, Oppo, Symphony ইত্যাদি কোম্পানীর আইএমইআই পরিবর্তনকৃত সর্বমোট ৫৯ টি চোরাই মোবাইল ফোনসহ ১। রেজাউর রহমান পলাশ (৩৪), ২। মোঃ অহিদুল ইসলাম (২৬), ৩। চন্দন সাহা (৩০) এবং ৪। মোঃ হুছাইন খান (২২)’কে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফকিরহাট মডেল থানার মামলা নং-১৩, ২৫ আগস্ট ধারা- ৪১৩/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর