রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

রায়পুরা ও মির্জাচরের শীর্ষ স’ন্ত্রাসী গ্রে’ফতার।

প্রতিনিধির নাম:
প্রকাশকাল : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
Oplus_16908288

রায়পুরা থানাধীন বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টায় লিপ্ত পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারে নরসিংদী জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে।

তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় জানা যায়, রায়পুরার দুর্গম নিলক্ষা এলাকার অন্যতম শীর্ষ সন্ত্রাসী হান্নান@অস্ত্র হান্নান ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থান করছে।

প্রাপ্ত সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার, নরসিংদী জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়ের নির্দেশনায়, রায়পুরা সার্কেল সহকারী পুলিশ সুপার জনাব বায়েজিদ বিন মনসুরের তত্ত্বাবধানে এবং রায়পুরা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মজিবুর রহমানের নেতৃত্বে রায়পুরা থানার একটি চৌকস পুলিশ টিম ঢাকার তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে রায়পুরার শীর্ষ সন্ত্রাসী হান্নান@অস্ত্র হান্নানকে গ্রেফতার করা হয়। একই অভিযানে মির্জারচরের অন্যতম সন্ত্রাসী নুরুল ইসলামকেও গ্রেফতার করা হয়েছে।

হান্নান@অস্ত্র হান্নানের বিরুদ্ধে মামলা সংক্রান্ত তথ্য:
গত জুন মাসে নিলক্ষায় সংঘটিত নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় ০১ (এক)টিসহ তার বিরুদ্ধে মোট ০৩ (তিন)টি হত্যা মামলা, ০১ (এক)টি দ্রুত বিচার আইনে মামলা, ০১ (এক)টি মাদক মামলা এবং অন্যান্য ধারায় ০৫ (পাঁচ)টি মামলাসহ সর্বমোট ১০ (দশ)টি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।

নরসিংদী জেলা পুলিশের এই অভিযান অপরাধ ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থানের ধারাবাহিকতা। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য তালিকাভুক্ত সন্ত্রাসীদের গ্রেফতারেও অভিযান অব্যাহত থাকবে।

সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশ—জিরো টলারেন্স।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর