রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত।

প্রতিনিধির নাম:
প্রকাশকাল : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

নরসিংদী জেলা রিপোর্টার্স ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা পরবর্তী নির্বাচনে দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সহকারী সম্পাদক মোঃ শফিকুল ইসলাম রিপন সভাপতি এবং আনন্দ টিভির নরসিংদী জেলা প্রতিনিধি মোঃ মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার ২৫ আগস্ট বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের প্রাকৃতিক সৌন্দর্যঘেরা পর্যটন কেন্দ্র ‘স্বপ্নদ্বীপ’ রিসোর্টে দ্বিবার্ষিক সাধারণ সভা পরবর্তী এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

মাধবদী প্রেসক্লাবের সভাপতি মোঃ মকবুল হোসেন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় মোঃ শফিকুল ইসলাম রিপনকে সভাপতি এবং মোঃ মনিরুজ্জামান মনিরকে সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

পরে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সকলের ঐকমত্যের ভিত্তিতে ১১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্ত খবরের স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান। সহ-সভাপতি হয়েছেন শিরোনাম প্রতিদিনের প্রকাশক টুটুল শিকদার।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল এওয়ান টিভির নরসিংদী প্রতিনিধি এম ওবায়েদুল কবীর ও চ্যানেল এস টিভির রায়পুরা উপজেলা প্রতিনিধি অজয় সাহা।

সাংগঠনিক সম্পাদক হয়েছেন দৈনিক গ্রামীণ দর্পণের শফিউদ্দিন খন্দকার এবং দপ্তর সম্পাদক হয়েছেন সাপ্তাহিক আমরা নরসিংদীবাসী পত্রিকার কাজী রুনা লায়লা।

কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দৈনিক নওরোজ পত্রিকার রায়পুরা প্রতিনিধি মাহবুবুল আলম লিটন ও রাজধানী টিভির রায়পুরা প্রতিনিধি খন্দকার শাহনেওয়াজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর