নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম মহোদয়ের কঠোর নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে রায়পুরা থানা পুলিশের একটি চৌকস টিম রায়পুরা থানাধীন মাহমুদাবাদ এলাকা থেকে ৪০০(চারশত) লিটার দেশীয় চোলাই মদ সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নামঃ মোঃ সাইফুল ইসলাম(১৮), পিতা-জলিল মিয়া, মাতা-মারজিয়া আক্তার, সাং- বাড়ৈ আলগী, ডাকঘরঃ পুরান্দিয়া,থানা-শিবপুর,জেলা -নরসিংদী।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।