সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন।

Reporter Name / ২১ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

বুধবার ১৫ এপ্রিল ২০২৬ তিতাস গ্যাস কর্তৃপক্ষের এবং প্রায় ২০ জন পুলিশ সদস্যের সমন্বয়ে যৌথ অভিযানে নেতৃত্ব প্রদান করেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ  ম্যাজিস্ট্রেট, নাঈম হাসান শুভ।

গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী পলাশের ঘোড়াশাল  এলাকায় মিয়াপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করা হয়।

পরবর্তীতে দুপুরে একই ধারাবাহিকতায় টেকপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় বিভিন্ন স্থানে অবৈধ গ্যাস সংযোগ ও অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

এই সকল অপরাধের প্রেক্ষিতে বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর ধারা ১০ও ১১ অনুযায়ী অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এতে সর্বমোট ২,২৬,৫০০( দুই লক্ষ ছাব্বিশ হাজার পাঁচশত) টাকা জরিমানা আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয় এবং অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category