বুধবার ১৫ এপ্রিল ২০২৬ রায়পুরা থানা পুলিশ ও আনসার সদস্যবৃন্দের সহায়তায়, মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা।
রায়পুরা উপজেলায় অবস্থিত ০২টি ফিলিং স্টেশন পরিদর্শন করে। পরিদর্শনকালে ফিলিং স্টেশন ০২টির স্টক রেজিস্টার,ট্যাংকে তেলের পরিমাণও বিক্রয় রসিদ যাচাই করা হয়।
এছাড়া খোলা বাজারে লাইসেন্সবিহীন তেল বিক্রয় করায় উত্তরবাখরনগর বাজারে একটি দোকান মালিক কে ২০০০( দুই হাজার টাকা মাত্র) অর্থদণ্ড প্রদান করা হয় ।