মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে আগুন।

Reporter Name / ৩৪০ Time View
Update : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

শনিবার ০৫ এপ্রিল ২০২৫ রাত ৯ টা ৫৩ মিনিটে রাজধানীর শাহবাগে ফুলের দোকানে আগুন লাগে।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার সাকিবুল হাসান  জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে তারা  রাত ১০টা ১  মিনিটে ঘটনাস্থলে প্রথম ইউনিট পৌঁছায়।

এরপর পলাশী ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে আর ৫টি  ইউনিট যুক্ত হয়ে কাজ করে। রাত ১০:৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ১১ঃ২০ মিনিটে  সম্পূর্ণভাবে নিভে যায়।

আগুনের ঘটনা স্থল থেকে ঝুলন্ত অবস্থায় লুজ বৈদ্যুতিক  সংযোগ এবং বেলুন ফোলানোর হাইড্রোজেন গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত এবং গ্যাস সিলিন্ডার থেকে নির্গত গ্যাস আগুন ছড়িয়ে পড়তে সাহায্য করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category