মঙ্গলবার ২৮ অক্টোবর নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের কঠোর নির্দেশনায় চলমান বিশেষ অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নরসিংদীর একটি টিম মাধবদী থানাধীন কুড়েরপাড় সাকিনস্থ সুখী ডাইং এর সামনে রাস্তার উপর থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেনঃ বাদশা মিয়া, রুস্তম আলী, সাং-কুড়েরপাড়, থানা- মাধবদী, জেলা- নরসিংদী কে গ্রেফতার করা হয়।
এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।