বৃহস্পতিবার ০১ মে রাজবাড়ী শহরের ধুঞ্চী এলাকায় মোটরসাইকেলের চাপায় মনসুরা বেগম(৫৫) নামে এক নারী মর্মান্তিক মৃত্যঁ হয়েছে। নিহত মনসুরা বেগম ধুঞ্চী গ্রামের সালাম মন্ডলের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে রাস্তা পার হয়ে ছাগল আনতে যাচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল এসে তাকে চাপা দেয়।ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনি।স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।