শুক্রবার ২৫ এপ্রিল ২০২৫ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জালালাবাদ ইউনিয়নের বাটরা গ্রামে নানার বাড়িতে খাদিজা খাতুন (১৮ মাস) নামে দেড় বছর বয়সী কন্যা সন্তানকে গলা কেটে হত্যা করেছে মা।
খাদিজা খাতুন মোঃ তৌহিদুর রহমান তানিয়া খাতুন ওরফে আসমা(৩০) দম্পতির কন্যা। ঘাতক মা আসমা খাতুন বাটরা মিলপাড়া এলাকার আব্দুল মাজেদের মেয়ে।
শিশুটির নানা আব্দুল মাজেদ জানান, প্রায় ১০ বছর আগে তার মেয়ে আসমার বিয়ে হয় তৌহিদুর রহমানের সঙ্গে। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। বছরখানেক ধরে আসমার মাঝে মানসিক ভারসাম্যহীনতার লক্ষণ দেখা যায়। এ কারণে স্বামী তৌহিদুর সন্তানদের নিয়ে আসমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। শুক্রবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে রান্নাঘরের বটি দিয়ে আসমা তার দেড় বছরের বয়সী কন্যাকে গলা কেটে হত্যা করে।পরে সে তার পাঁচ বছর বয়সী ছেলে কেউ হত্যার চেষ্টা করে,এমন সময় আসমার মা আলেয়া খাতুন পাশের বাড়ি থেকে এসে তা ঠেকাতে সক্ষম হয়।