মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

নরসিংদী মডেল থানায় অভিযোগ দায়ের।

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ

নরসিংদী শহরের বাসাইলে নির্মানাধীন দোকান ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমিতে কর্মসংস্থান সৃষ্টির  জন্য দুইটি দোকান নির্মাণ কাজ শুরু করেন বাসাইল উত্তর পাড়ার কবির হোসেন মাসুম ও  ইকবাল হোসেন দুলাল।

কাজ শুরুর পর উক্ত জমির পশ্চিম ও দক্ষিণ অবস্থিত পাঁচ তলা বাড়ির মালিক আব্দুস সামাদের পুত্র প্রবাসী আনোয়ার হোসেন নানাভাবে বাধা প্রদান করে আসছে এবং  জমিটি যে কোন মূল্যে জবরদখল করে নেওয়ার হুমকি দিতে থাকে।

এর ধারাবাহিকতায়, গত ০২ অক্টোবর বিকেলে আনোয়ার হোসেন তার শ্যালক রতন তাদের সহযোগীদের নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নির্মাণ কাজে বাধা প্রদান,   ভাংচুরের চেষ্টাসহ অহেতুক ঝামেলা সৃষ্টি করে, জমি জবরদখলের চেষ্টা করে এবং প্রকাশ্যে বিভিন্ন হুমকি-প্রদান করে। পরে এলাকাবাসী এগিয়ে আসলে তারা পালিয়ে যায়।

এর ১ দিন পর গত ৪ অক্টোবর ভোরে উক্ত আনোয়ার হোসেন তার শ্যালক রতন আরো ৭/৮ জনকে নিয়ে লাঠি- সোটা, হ্যামার, দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নির্মাণাধীন দুটি পাকা পিলার ভাংচুর করে ব্যাপক ক্ষতি করে। এ সময় মসজিদের মুসল্লিরা বেরিয়ে আসতে থাকলে তারা পালিয়ে যায়। এতে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।

অর্থ বলে অপরের পৈত্রিক সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এলাকাবাসী।

এ ব্যাপারে নরসিংদী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category