মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন

কোর্ট থেকে পলাতক আসামি গ্রেফতার।

Reporter Name / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

নরসিংদী জেলা পুলিশের অভিযানে কোর্ট থেকে পলাতক  আসামি সাগর মিয়া গ্রেফতার।

গত মঙ্গলবার ১৪ অক্টোবর ২০২৫ নরসিংদী জেলার রায়পুরা থানার মামলা নং-০২(৪)২৩ এর ওয়ারেন্টমূলে গ্রেফতারকৃত আসামি সাগর মিয়া(২৬),  পিতা- ফিরোজ মিয়া,সাং- শ্রীরামপুর, থানা- রায়পুরা, জেলা – নরসিংদী কে, জেলা কারাগারের প্রেরণের জন্য প্রিজন ভ্যানে উঠানোর সময় সে কৌশলে হ্যান্ডকাপ খুলে পালিয়ে যায়। এ ঘটনায় নরসিংদী মডেল থানা নং-১৯, ১৫ অক্টোবর ২০২৫, ধারা-২২৪ পেনাল কোড রুজু করা হয়।

উক্ত ঘটনার পরপরই পুলিশ সুপার, নরসিংদী মহোদয়ের কঠোর নির্দেশনায় পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে জেলা পুলিশের একাধিক টিম একটানা অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় আজ বৃহস্পতিবার ১৬ই অক্টোবর সকাল ৯টা ৪৫ মিনিটে ডিবি নরসিংদীর একটি টিম উক্ত আসামীকে নরসিংদী মডেল থানাধীন উপজেলা মোড় থেকে গ্রেফতার করে।

এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category