সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

আন্তজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার।

Reporter Name / ২২৭ Time View
Update : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

মঙ্গলবার ০৩ জুন নরসিংদীর মাধবদী থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার করে, ১৬ ঘণ্টার মধ্যে উদ্ধার করা হয়েছে ডাকাতি হওয়া ট্রাক ও বিপুল পরিমাণ সয়াবিন তেল।

গত ০১ জুন, দিবাগত রাতে মাধবদী থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের কান্দাইল এলাকা থেকে মধ্যরাতে একটি ট্রাকসহ৬০ ব্যারেল সয়াবিন তেল ডাকাতি হয়।উদ্ধার  করা তেলের বাজার মূল্য প্রায় ১৯ লক্ষ টাকা এবং ট্রাকের মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

ডাকাতির পরপরই মাধবদী থানায় মামলা দায়ের হলে, মাধবদী থানার ইনচার্জ মোহাম্মদ নজরুল ইসলাম, এসআই মোঃ আল আমিনের নেতৃত্বে একদল চৌকস পুলিশ সদস্যদের অভিযান পরিচালনা নির্দেশ দেন। এই অভিযানে আরো ছিলেন শুভ রাজবংশী, জহির চান মিয়া ও আজাহার এই চৌকস দল টানা ১৬ ঘণ্টার অভিযান চালিয়ে গ্রেফতার করেন ডাকাত দলের ৬ সদস্য এবং উদ্ধার করা হয় ডাকাতি হওয়া  ট্রাক ও তেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category