পাবনা প্রতিনিধি :
বুধবার ০৯ এপ্রিল ২০২৫ পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন দশ তলা ভবনের ১০ম তলার একটি রুম থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়,নির্মাণ কাজ শেষ হলেও হল ভবনটি এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়নি।ভবনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু হয় গতকাল থেকে আজ বুধবার সকালে একদল ভবন পরীক্ষক হ্যামার টেস্ট সহ বিভিন্ন প্রযুক্তিগত পরীক্ষা করতে গেলে,দুর্গন্ধ অনুভব করেন এবং বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানান। প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে পাবনা সদর থানা ও জেলা পুলিশকে অবহিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, ডিবি, সিআইডি,ডিএসবি এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী।
পাবনা জেলা পুলিশের পুলিশ সুপার মোঃ মুর্তোজ আলী খাঁন প্রাথমিক তদন্তের শেষে জানান, সম্ভবত ঘটনাটি ঈদের আগেই ঘটেছে।লাশটি পঁচে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। ঘটনা স্থলে লাশের গলায় ফাঁসির রশি এবং একটি মোবাইল ফোন পাওয়া গেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে।
লাশটি পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে।