সোমবার ৭ এপ্রিল ২০২৫ সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ইমন, রাকিব ও রাজন। তারা সিলেট ও সুনামগঞ্জের বাসিন্দা।
কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ জিয়াউল হক জানান, ঘটনার পর থেকে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের কোর্টে তোলা হবে।
সিলেটে বেশ কয়েকটি রেস্টুরেন্টে ভাঙচুরের পাশাপাশি বাটার কয়েকটি শো-রুমে হামলার পর লুটপাট করা হয়েছে।এতে সিলেট সহ সারা দেশে সমালোচনার ঝড় উঠে। এই ঘটনার প্রেক্ষিতে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা- ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের জন্য নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।