মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

বাটার শো-রুম ও রেস্টুরেন্ট ভাঙচুর- লুটপাটের ঘটনায় গ্রেফতার ৩।

Reporter Name / ১৮৭ Time View
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

সোমবার ৭ এপ্রিল ২০২৫ সিলেটে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন  ইমন, রাকিব ও রাজন। তারা সিলেট  ও সুনামগঞ্জের বাসিন্দা।

কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ জিয়াউল হক জানান, ঘটনার পর থেকে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।  এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।  মঙ্গলবার তাদের  কোর্টে তোলা হবে।

সিলেটে বেশ কয়েকটি রেস্টুরেন্টে ভাঙচুরের  পাশাপাশি বাটার কয়েকটি শো-রুমে হামলার পর লুটপাট করা হয়েছে।এতে সিলেট সহ সারা দেশে সমালোচনার ঝড় উঠে। এই ঘটনার প্রেক্ষিতে সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-  ভাঙচুরে জড়িতদের গ্রেফতারের জন্য নির্দেশ দেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category