বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ।
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে, বাংলাদেশ সেনাবাহিনী নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে, গত ৩ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের ইউনিটগুলো,অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে ৬০৮ জন অপরাধীকে গ্রেফতার হয়েছে।
অভিযান কালে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, মাদক, সন্ত্রাসী কার্যক্রমে ব্যবহৃত সরঞ্জাম,চোরাই মোবাইল, পাসপোর্ট, ল্যাপটপ, বৈদেশিক মুদ্রা এবং নগদ অর্থ ।
গ্রেফতার কৃতদের মধ্যে তালিকাভুক্ত সন্ত্রাসী, চাঁদাবাজ, ডাকাত,কিশোর গ্যাং সদস্য, মাদক ব্যবসায়ী, দালালচক্রের সদস্যসহ বিভিন্ন ধরনের অপরাধী রয়েছে।