মানিকগঞ্জ প্রতিনিধ :
বুধবার ০৯ এপ্রিল ২০২৫ মানিকগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের উচুটিয়া গ্রামে মোবাইল কেনার টাকা না পেয়ে মা-বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে রাকিবুল ইসলাম (১৯) নামের এক যুবক,পিতা – মো:আবু হানিফ(গ্রিল মিস্ত্রী) । দুপুরে নিজ বাড়িতে ফ্যানের সঙ্গে মায়ের ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেয় ওই যুবক।
নিহাদের বাবা আবু হানিফ জানান, দুপুরে আমি দোকান শেষে বাড়িতে খেতে আসি। তখন ওর মায়ের কাছে শুনেছি কিছু টাকা চেয়েছে মোবাইল কিনবে। আমি আর কিছু বলিনি, খাবার শেষ করে দোকানে চলে যাই,যাওয়ার পথে শুনি তার এ দুর্ঘটনা।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ(তদন্ত) আমিনুল ইসলাম জানান, এই ঘটনায় পুলিশ পাঠানো হয়েছে ঘটনাস্থলে। তুচ্ছ ঘটনায় মা-বাবার সঙ্গে অভিমান করে এমন ঘটনা ঘটিয়েছে যুবক।এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।