রবিবার ৬ এপ্রিল ২০২৫ রাত ৮ টায় নরসিংদী শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের মানিকদী- লাখপুর সড়কের দড়িপাড়া মসজিদের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী মো:সাকিব মিয়া (১৬) নিহত হয়েছে। নিহত সাকিব উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর পূর্বপাড়ার মুসা মিয়ার ছেলে । এ ঘটনায় আরও ২জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ওরা হলেন একই উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর পূর্ব পাড়া গ্রামের ১। মাসুম লস্কর (২০), পিতা রেনু লস্কর ও মানিকদী দড়িপাড়া গ্রামের মো: সাব্বির হোসেন(২৪), পিতা – শওকত আলী।