নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
শনিবার ২৯ মার্চ ২০২৫ বগুড়ার নন্দীগ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে তোফা(৪৫) নামের এক মাদ্রাসা শিক্ষক আত্মহত্যা করেছে । এই মাদ্রাসার শিক্ষক বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত তোফা উপজেলার ৫ নং ইউনিয়নের ভাটগ্রাম পূর্বপাড়ার নওশের আলীর ছেলে। গত শুক্রবার ২৮ মার্চ সকাল ১০ টায় গ্যাস ট্যাবলেট সেবন করে। পরে শনিবার ২৯ শে মার্চ শিক্ষকের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়,গ্রামের কয়েকজন মিলে বাৎসরিক একটি মাংস সমিতি করে। টাকা জমা থাকতো শিক্ষক তোফার কাছে। ক্যাশ থেকে ব্যক্তিগত কাজে কিছু টাকা শিক্ষক খরচ করে ফেলেন। পরে শিক্ষক বাড়ির একটি গরু বিক্রি করে সমিতির টাকা পরিশোধ করার কথা বললে তার স্ত্রী রাজি না হাওয়ায় মান-অভিমানে মাদ্রাসাতে গিয়ে গ্যাস ট্যাবলেট সেবন করে এবং তার কন্যাকে ফোন দিয়ে বলে মা আমাকে ক্ষমা করে দিও আমি গ্যাস ট্যাবলেট খেয়েছি।