শনিবার ১০ মে আনুমানিক সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবে, প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়েছে।এবং নৌকায় থাকা দুইজন মহিলা ও তিনজন পুরুষসহ মোট পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তবে উদ্ধারকৃতদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকাটি ভৈরব থেকে নবীনগর বাজারের দিকে যাচ্ছিল।পথে খাজানগর পূর্ব পাশে সুমন ইটাখোলার কাছে আকস্মিকভাবে বজ্রপাত হয়। নৌকার তিনজন যাত্রী গুরুতর আহত হন এবং মুহুর্তের মধ্যেই নৌকাটি নদীতে তলিয়ে যায়। নৌকা ডুবার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে খাজা-নগরের স্থানীয় লোকজন ছুটে আসেন এবং দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। তাদের প্রচেষ্টায় নৌকায় থাকা পাঁচজনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
তবে আহত তিন জনের অবস্থা গুরুতর হওয়ায়, তাদের দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে।