শনিবার ১২ জুলাই ২০২৫ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ সদর এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করে তালিকাভুক্ত সন্ত্রাসী মোঃ বাবলুর রহমান গ্যান্না(৪২) কে গ্রেফতার করা হয়। অভিযানে ১টি ৯ মিঃমিঃ পিস্তল ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, জমিদখল সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে একাধিক মামলা রয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। যে কোন অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করতে সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।