মঙ্গলবার ০৬ মে কিশোরগঞ্জ জেলায় পাকুন্দিয়া উপজেলার চরটেকী গার্লস হাইস্কুলে পরীক্ষা দিতে যাওয়ার সময় ভিপি আব্দুল হাকিমের বাড়ির সামনে বজ্রপাতে তিনজন ছাত্রীর মৃত্যু।
নিহতরা হলেন, চরটেকী নামপাড়ার ফকির বাড়ি নিবাসী মোঃ বাদর মিয়ার মেয়ে, মোঃ জালাল উদ্দিনের মেয়ে এবং মোঃ বোরহান উদ্দিনের মেয়ে।
গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে, দ্রুত পাকুন্দিয়া উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়।পরবর্তীতে জানা যায়, তিনজনেরই মৃত্যু হয়েছে। সবাই চড়টেকী গার্লস হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্রী।