বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

পাথরবোঝাই ট্রাকচাপায় ২ কিশোর নিহত।

Reporter Name / ১৫৪ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

বৃহস্পতিবার ০৮ মে রাত ৮টার দিকে পঞ্চগড়ের দেবিগঞ্জ উজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট বাজার সংলগ্ন চার তালার মোড়ে পাথরবোঝাই ট্রাকের চাপায় ২ কিশোর নিহত।

নিহতরা হলেন, ১।পামুলী ইউনিয়নের ভুল্লী পাড়া এলাকার রাজকুমারের ছেলে সঞ্জয় চন্দ্র রায়(১৪) ও  পামুলী দ্বিমুখী উচ্চ  বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ।

২।অনিক চন্দ্র রায় (১৩), একই এলাকার অতুল বর্মনের ছেলে এবং লক্ষীর হাট বাজারের একটি ওয়েল্ডিং দোকানের কর্মচারী ছিলেন।

তারা সম্পর্কে চাচা ভাতিজা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাজার করে ফেরার পথে সঞ্জয় ও অনিক বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।পথে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি পাথরবোঝাই করা ট্রাক তাদের পেছন থেকে চাপা দেয়।

এতে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে চিকিৎসক  তাদের মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category