নরসিংদী জেলা পুলিশের অভিযানে ১১ টন নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধারসহ গ্রেফতার ২ জন।
ঢাকা থেকে নিষিদ্ধ ঘোষিত বিপুল পরিমাণ পলিথিনের ব্যাগসহ একটি ট্রাক চরসিন্দুর রোড দিয়ে যাচ্ছে। গোপন সূত্রে এমন সংবাদ এর ভিত্তিতে পলাশ থানা পুলিশের একটি টিম চরসিন্দুরের সেতুর টোলপ্লাজার পাশে অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে।
এ সময় ট্রাকে থাকা ১১ হাজার ২৫০ কেজি পলিথিন ব্যাগ সহ দুইজনকে গ্রেফতার করেন।
এইসব নিষিদ্ধ পলিথিনের আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা।
গ্রেফতারকৃতরা হলেন,ট্রাক চালক মাইনুল ইসলাম(২৫)ও ট্রাকের হেলপার হাসান প্রামানিক(৩৩)।
এ ঘটনায় পলাশ থানায় মামলা রুজু করা হয়েছে।