শনিবার ০৩ মে নরসিংদী শিবপুর উপজেলার বৈলাব গ্রামে মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ হারিয়েছে ৭০ বছর বয়সী এক বৃদ্ধ মা।
জানা যায়, ছেলে মাকে হত্যার পর একই ঘরে সারা রাত অবস্থান করে। ছেলে জাবের হোসেন(২৮) কে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত শামসুন্নাহার(৭০) উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃত নরুল হক মাষ্টারের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানান, জাবের হোসেন একজন মাদকসেবী।মৃত নুরুল হক মাষ্টারের দ্বিতীয় স্ত্রীর ছোট ছেলে,বড় ভাই বিদেশ থাকেন। বাড়িতে মা ছেলে থাকতেন। মাদকে টাকার জন্য প্রায়ই সে মায়ের সঙ্গে খারাপ আচরণ করতো।শনিবার দিবাগত রাতে কোন একসময় জাবের হোসেন মাদকের টাকা না দেওয়ায়, মাকে হত্যা করেছে বলে প্রাথমিক ধারণা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
তার মাকে হত্যা করে সারারাত একই রুমে অবস্থান করেছিলেন সে। মৃত মায়ের একটা হাত ভেঙে ফেলেছে এবং মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে।
খবর পেয়ে রবিবার সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে প্রেরণ করেন।