বৃহস্পতিবার ৩০ অক্টোবর নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের এসআই মোবারক হোসেনের নেতৃত্বে চৌকস একটি টিম রায়পুরা থানাধীন মাহমুদাবাদ (মান্দবাজ) সাকিনস্থ ভৈরব- রায়পুরা ব্রিজের অনুমান ১০০ গজ পশ্চিম পাশে ঢাকা- সিলেট মহাসড়কের উপর থেকে ৪৬ কেজি গাঁজা ও মাদক বহনের কাজে ব্যবহৃত ১টি কালো রংয়ের Hand Jeep Mitsubishi সহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলেনঃ ইবাদুল ইসলাম (৪৮), পিতা-আজহার আলী মোল্লা, সাং-সিলনা,থানা ও গোপালগঞ্জ।
এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মাদক, চুরি, ছিনতাই, ডাকাতি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরো কঠোর হবে।
আস্থা রাখুন,
পাশে থাকুন।