রবিবার ৫ অক্টোবর সকাল ১০ টা ৫০ মিনিটে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা(ডিবি) পুলিশের একটি চৌকস টিম শিবপুর থানাধীন ঢাকা- সিলেট মহাসড়কের নোয়াদিয়া খলাপাড়া সিএমবি ব্রিজের ১০০ গজ পশ্চিমে একটি পিকআপ তল্লাশী করে গাড়ির ভিতরে অভিনব কৌশলে তৈরি করা গোপন চেম্বার থেকে ৪৫ কেজি গাঁজা উদ্ধারসহ ১ জন কে গ্রেফতার করে এবং গাঁজা পরিবহনে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামি হলেনঃ আল-মামুন(৩৮),পিতা-মৃতঃআজিজুর রহমান,সাং-বটতলা,থানা- কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার।
এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।