নরসিংদী জেলার শিবপুর উপজেলার শিবপুর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুর রহমান মহোদয় নেতৃত্বে মিষ্টি, মুদি ঔষধের দোকানে তদারকি অভিযান পরিচালিত হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও বিক্রির জন্য সংরক্ষণ করে রাখাতে দুইজন মিষ্টি ব্যবসায়ীকে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ৮০০০ টাকা জরিমানা করা হয়।