নরসিংদীতে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধে কঠোর অবস্থানে পুলিশ।
সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির ঘটনা সহ বিভিন্ন নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলায় কঠোর অবস্থানে নরসিংদী জেলা পুলিশ।
এমন কঠোর অবস্থান নেওয়ার কারণে দীর্ঘদিন ধরে ঘটে যাওয়া চাঁদাবাজিও বিভিন্ন পরিস্থিতির অভিশাপ থেকে যেন অনেকাংশে মুক্তি পেতে চলেছে নরসিংদীবাসী।
এক কথায় সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশের রীতিমতো যুদ্ধ ঘোষণার কারণে ব্যবসায়িক প্রতিষ্ঠান গুলোতে ফিরিয়ে এনেছে স্বাভাবিক গতি।
ফলে এখানকার ক্ষুদ্র ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া জাগিয়ে তুলছে নরসিংদীর পুলিশ। স্বস্তি ফিরতে শুরু করেছে জেলাবাসীর মনে।
নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান সাহেবের দিকনির্দেশনায় নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন শামীম চাঁদাবাজিসহ যেকোনো সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে জেলার এ প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে ঘুরে জনবহুল এলাকা ও বাজারসহ বিভিন্ন বাসস্ট্যান্ডে মাইকিং করে মানুষদের সচেতন করার চেষ্টা অব্যাহত রেখেছেন।
পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।
পুলিশ বাহিনীদেরকে তথ্য দিন সহযোগিতা করুন।