সোমবার ৩০ জুন রাত ১০ টা ৩০ মিনিটের দিকে নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় রেজভী(৩৫) নামের ৮ মামলার এক আসামীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বিত্তরা।
নিহত রেজভী শহরতলীর বীরপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে।তিনি রায়পুরা উপজেলার হাসনাবাদ এলাকায় ইন্টারনেট ও ডিস ব্যবসা করতেন।
পুলিশ স্থানীয়রা জানায়,রাত ১০টা ৩০ মিনিটের দিকে নরসিংদী শহরের পূর্ব ব্রাহ্মন্দী এলাকায় সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের উপর হামলা চালাতে যায় রেজভী ও তার দলবল। এ সময় গলির রাস্তায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। উত্তেজনার একপর্যায়ে এলোপাতাড়ি গুলি ও কুপিয়ে রেজভীকে হত্যা করে পালিয়ে যায় প্রতিপক্ষের লোকজন।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, সন্ত্রাসী তৈয়ব ও তার পরিবারের উপর পরিকল্পিত হামলা করতে ব্রাহ্মন্দী এলাকায় আসে রেজভী ও তার দলবল।এ সময় পাল্টা হামলার শিকার হয়ে নিহত হয় রেজভী। রেজভীর বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, অস্ত্র, মাদকসহ বিভিন্ন থানায় অত্যন্ত ৮ টি মামলা রয়েছে। এ সময় ঘটনা স্থল থেকে বেশ কিছু ককলেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।