নরসিংদীর আলোকবালি ইউনিয়নে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় হতাহতের সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে নরসিংদী সদর হাসপাতালে গেলে যমুনা টিভির নরসিংদী জেলা প্রতিনিধি আইয়ুব খান সরকারের উপর দুর্বৃত্তরা হামলা করে।এ সময় তাকে রক্ষা করতে গিয়ে আরো কয়েকজন সাংবাদিক আহত হন।
এ ঘটনায় প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাচ্ছি, এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যেন হামলাকারীদের অতি দ্রুত আইনের আওতায় আনা হয়।