বৃহস্পতিবার ০৩ এপ্রিল কেরানীগঞ্জের তুলসীখালি ব্রিজ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে একটি কিশোর গ্যাংয়ের ১৬ জন সদস্য গ্রেফতার করে।ওই সময়ে এই কিশোর গ্যাংয়ের সদস্যরা ধলেশ্বরী নদীতে নৌকার উপর বেশ উচ্চ শব্দে গান বাজিয়ে দেশীয় অস্ত্র প্রদর্শন করে নাচানাচি করছিল।
পরবর্তীতে, নৌকাটিকে নিয়ন্ত্রণে নিয়ে সার্চ করে কিশোর গ্যাং ওরফে ডেঞ্জার গ্যাং এর ১৪ সদস্য সহ ০৮টি রামদাও ০৭টি কুড়াল উদ্ধার করা হয়। তারপর আটককৃতদের প্রদত্ত তথ্যের ভিত্তিতে আরো ০২ জন লিডার কে আটক করে, সবাইকে কেরানীগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
বর্তমানে, সেনাবাহিনীর টহল দল পালিয়ে যাওয়া সদস্যদের ধরতে অভিযান চালিয়ে যাচ্ছে।দেশেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।