মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলার ভবেরচর কন্দু সরকার বাড়ি মহল্লায় অফিসার ফোর্স ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী রাসেল সরকারের স্ত্রী মাজেদা বেগমকে(৩৫) নিজ বসত ঘর থেকে গ্রেফতার করেছে গজারিয়া থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ওসি মো: আনোয়ার আলম আজাদ জানান, একাধিক মামলার আসামি রাসেল সরকার ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।
আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।