মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

এসএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ থেকে।

Reporter Name / ১৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

বৃহস্পতিবার ১০ এপ্রিল ২০২৫ চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আজ সকাল ১০টা থেকে দুপুরে ১টা পর্যন্ত।

এসএসসির লিখিত পরীক্ষায় চলবে ১৩মে পর্যন্ত।আর ব্যবহারিক পরীক্ষা হবে ১৫মে থেকে ২২ শে মে পর্যন্ত। আজ থেকে পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে আগেই জানিয়েছেন শিক্ষা  মন্ত্রণালয়।

এবারের এসএসসি ও সমমানে পরীক্ষায় মোট পরীক্ষার্থী ১৯ লক্ষ ২৮ হাজার ৯৭০ জন। পরীক্ষার্থীদের মধ্যে ৯ লক্ষ ৬১ হাজার ২৩১ জন ছাত্র এবং ৯ লক্ষ ৬৭ হাজার ৭৩৯ জন ছাত্রী।

গত মঙ্গলবার আন্ত শিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়,পরীক্ষা  সুষ্ঠ, সুন্দর ও সমপূর্ণ নকলমুক্ত পরিবেশে এর জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষা হলে আসন গ্রহণ করতে হবে।

উল্লেখ্য মুঠোফোনসহ যেকোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করা যাবে না।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বা অন্য কোন মাধ্যমে কেউ যাতে প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা না করে,সে বিষয়ে  গণসচেতনতা সৃষ্টিতে  পরীক্ষার্থী, অভিভাবক,শিক্ষক,  সাংবাদিকসহ সব নাগরিকের সহযোগিতা কামনা করেছে আন্তশিক্ষা বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category