মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন

বাজি ফোটানোকে কেন্দ্র করে, সংঘর্ষে নিহত ১।

Reporter Name / ২২১ Time View
Update : সোমবার, ৩১ মার্চ, ২০২৫

যশোর প্রতিনিধি :

সোমবার ৩১ মার্চ ২০২৫ যশোরে সদর  উপজেলার পাগলাদহে ঈদের রাতে বাজি ফোটানো কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অলিদ,পিতা-হৃদয় হোসেন নামের এক যুবক নিহত , আহত হয়েছেন আরো চারজন।

আহত আপন ও  স্থানীয়রা জানান,  রাত ৮ টার দিকে, রাতের অন্ধকারে পাগলাদহের ব্রিজের উপর আপন, রাশেদুল ও তামিম বাজি ফুটাচ্ছিল।এ সময় সেখান দিয়ে যাচ্ছিল অলিদ, পিয়াল, আরিফ ও মেহেদী। তারা দাবি করে যে বাজি তাদের গায়ে পড়েছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। এ সময় অলিদ সহ অন্যরা আপন, রাশেদুল ও শামীমকে  মারপিট ও ছুরি আঘাত করে।খবর পেয়ে আপনের পিতা রিপন আলী সেখানে গেলে তাকেও ছুরি মেরে আহত করে।

এ সময় স্থানীয়রা আপন,তার পিতা রিপন আলী,শামীম,অলিদ ও  রাশেদুলকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক অলিদকে  মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হওয়ায় রাশেদুল কে খুলনা মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category