পলাশ প্রতিনিধি :
সোমবার ৩১ মার্চ ২০২৫ নরসিংদীর পলাশে একই মায়ের পেটের দুই ভাইকে চাঁদা না দেওয়ায় কুপিয়ে হত্যা ( ইন্না লিলাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন) ও তাদের বাচাঁতে গেলে বাবা-মাকে কুপিয়ে দূরতর আহত। নিহতরা হলেন রাকিব ও সাকিব, পিতা – আশরাফ উদ্দিন,মাতা- রাবেয়া খাতুন।
নিহতের স্বজনরা জানান, নিহত রাকিব ও তার পিতা আশরাফ উদ্দিন বিদেশে লোক পাঠায়। দীর্ঘদিন যাবৎ তাদের কাছে চাঁদা দাবি করে আসছিল, চাঁদা দিতে রাজি না হওয়ায়, ঈদ উপলক্ষে সাকিব তার বন্ধুদের নিয়ে কর্তাতৈল এলাকায় বেড়াতে গেলে তাদের উপর অতর্কিত হামলা চালায় দুর্বিতরা। সাকিবকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে, খবর পেয়ে তার ভাই বাবা-মা ও স্বজনরা ঘটনা স্থলে গিয়ে বাধা দিলে রাকিব ও তার বাবা মাকেও এলোপাতাড়ি কোপাতে থাকে। তাদের চিৎকারে স্থানিয়রা এলে দুর্বিতরা পালিয়ে যায়। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে,কর্তব্যরত চিকিৎসা সাকিবকে মৃত ঘোষণা করেন। মুমূর্ষ অবস্থায় রাকিব ও তার বাবাকে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয় কিন্তু ঢাকায় আনার পথে রাকিব মারা যায় তার বাবা মাকে মেডিকেল হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে কুড়েতলীর এলাকায় হিমেল নামের এক যুবককে ভাগদীর কুড়েতলীর এলাকার লোকজন চুর সন্দেহে পিটুনি দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। জিজ্ঞাসাবাদের জন্য বিকেলে ঘটনাস্থলে যায় রাকিব, সাকিব সহ অন্যরা এদেরকেও আটক করে ঘন পিটুনি দেয় স্থানীয়রা।