রবিবার ২৮ সেপ্টেম্বর রাতে নরসিংদী জেলা পুলিশের একটি টিম নরসিংদী মডেল থানাধীন, নরসিংদী পৌরসভার ৩ নং ওয়ার্ড ডায়াবেটিকস হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে ২৫০ লিটার চোলাই মদ ও একটি মাদক বহনকারী মিশু গাড়ি উদ্ধারসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত হলেনঃ ১। আদালত খা(৪৩),পিতা- জয়নাল মিয়া,সাং- চন্ডিবের, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ ২। শাহীন মিয়া (৪২) পিতা- কবির মিয়া, সাং- চন্ডিবের,থানা-ভৈরব,জেলা- কিশোরগঞ্জ।
এই সংক্রান্তে নরসিংদী মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।