ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন
রবিবার ৩০ মার্চ ভোর পৌনে ৬ টার দিকে ঈদ উদযাপন করতে বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মা-মেয়েসহ একই পরিবারের চারজন। গৌরীপুর উপজেলার সাহেব কাচারি এলাকায় অটোরিকশাকে একটি বাস ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। নিহতারা হলেন বৃদ্বা কুলসুমা বেগম (৯০), তার মেয়ে মোহাম্মদ দিলরুবা (৪০), নিহত দিলরুবার দুই মেয়ে প্রীতি(৭) ও রীতি (১৪)। নিহতের স্বজনরা জানায়, ভোর পৌনে ৬ টার দিকে ময়মনসিংহ নাটকঘর লেন এলাকা থেকে নিজ বাড়ি গৌরীপুর উপজেলার ভাঙানামারী ইউনিয়নের দুবড়ারচর গ্রামে ঈদ উদযাপন করতে অটো রিক্সায় করে যাচ্ছিলেন একই পরিবারের ছয়জন