মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

নরসিংদী শিবপুরে আপন দুই ভাই খুন।

Reporter Name / ১৪৫ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

বুধবার ১০ সেপ্টেম্বর ২০২৫ আনুমানিক সন্ধ্যা ৭ টায়  নরসিংদী শিবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করে তাদেরই চাচা ও চাচাতো ভাইয়েরা।

নিহত দুই ভাই হলেন, চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য আসাদুজ্জামান মন্টুর ছেলে সোহাগ (৪০) ও রানা (৩৫)।

ঘটনা স্থল হতে জানা যায়, বৈলাব গ্রামের বাসিন্দা দিদার ও বিদ্যুতের বাড়ির ব্যবহৃত টিউবয়েলের পানি চাচাতো ভাই সোহাগদের বাড়ির ওপর দিয়ে নামাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে সোহাগ ও তার ভাই রানাকে, তাদেরই চাচা মামুন ও তার দুই ছেলে দিদার ও বিদ্যুৎ কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।

দুই পরিবারের বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

দুটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category