মঙ্গলবার ০৯ সেপ্টেম্বর ২০২৫ নরসিংদী পুলিশ লাইন্সে জেলা পুলিশ, নরসিংদীর মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলার পুলিশ সুপার জনাব মেনহাজুল আলম পিপিএম মহোদয়। সভায় বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ বক্তব্য রাখেন।পুলিশ সুপার তাদের কথা মনোযোগ দিয়ে শুনে বিভিন্ন সমস্যা সমাধানে নিমিত্তে তাৎক্ষণিক সিদ্ধান্ত প্রদান করেন।পুলিশ সুপার সকলকে সততা, আন্তরিকতা ও সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানান।
সভা শেষে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব রাকিবুর রহমান এবং জনাব মার্জিয়া রহমান দ্বয়ের নরসিংদী জেলায় বাস্তব প্রশিক্ষণ সমাপ্ত হওয়ায় বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়। পুলিশ সুপার মহোদয় তাদের শুভ কামনা জানিয়ে নতুন কর্মস্থলে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের পরামর্শ প্রদান করেন এবং শুভেচ্ছা স্মারক প্রদান করেন।