নরসিংদী ন্যাশনাল হেলথ কেয়ার হসপিটাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার হয়েছে।
নরসিংদীর বেলাব উপজেলার রাজারবাড়ী এলাকা থেকে নবজাতককে উদ্ধার করা হয়।
নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল ন্যাশনাল হেলথ কেয়ার থেকে ২ দিন বয়সী নবজাতক গতকাল ১০ আগস্ট দুপুরে চুরি হয়। ওই নবজাতক জেলার শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার সিএনজি চালিত অটোরিকশাচালক শরীফ মিয়া ও মিথিলা দম্পত্তির সন্তান।