সোমবার ২১ জুলাই বিকেলে নরসিংদী রায়পুরা উপজেলার সায়দাবাদ ও শ্রীনগর এলাকা থেকে যৌথবাহিনী ও পুলিশ একাধিক অভিযান চালিয়ে আলোচিত গৃহবধূ শান্তা ইসলাম হত্যা মামলার প্রধান আসামি সোহেল মিয়া কে গ্রেফতার করে।
অভিযানের সময় তার কাছ থেকে ১টি এসবিসিএল একনলা বন্দুক, ৪ টি একনলা দেশীয় বন্দুক,৩৫ রাউন্ড গুলি, ২টি ম্যাগাজিন, ১২টি শট গানের কার্তজ, ৩টি মোবাইল ফোন, নগদ টাকা এবং ১টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
সোহেল মিয়ার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র আইনে মোট ১১ টি মামলা রয়েছে।