সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে হাজীগঞ্জ উপজেলার দরবার শরীফসহ প্রায় অর্ধশত গ্রামে রবিবার ৩০ মার্চ ২০২৫ ঈদুল ফিতর উদযাপিত হবে। শনিবার ২৯ মার্চ ২০২৫ রাতের দরবার শরীফের মাওলানা মুফতি আরিফ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন শুধুমাত্র সৌদি আরব নয়, কুরআন ও হাদিসের আলোকে চাঁদ দেখার উপর নির্ভর করে আমরাও রোজা পালন ও ঈদুল ফিতর উদযাপন থাকি। রবিবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।