মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২০ অপরাহ্ন

সেনাবাহিনীর অভিযানে অপহৃত ছাত্র উদ্ধার, বিভিন্ন আলামতসহ গ্রেফতার ৪।

Reporter Name / ৩২৯ Time View
Update : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫

শুক্রবার ০৪ জুলাই বগুড়ায় অপহৃত ছাত্র উদ্ধার, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেফতার।

বগুড়া সদর সেনা ক্যাম্পে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশের নেতৃত্বে একটি সেনা টহল দল মালতিনগর এলাকায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে, অভিযানের মাধ্যমে অপহৃত ৩ ছাত্রকে জীবিত  ও সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।অভিযান চলাকালীন ০৪ কিশোর গ্যাং সদস্যকে গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ০৭টি দেশীয় অস্ত্র,১৩টি সিম কার্ড,৩টি ফাঁকা স্ট্যাম্প পেপার, ২৭ লক্ষ ৫০ হাজার টাকার একটি চেক, কম্পিউটার সেট, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম।

শহরের মালতিনগর এলাকায় কিশোর গ্যাং সদস্যরা ৩ ছাত্রকে মুক্তি পণের জন্য অপহরণ করে। মুক্তিপণ দাবি করে।

গ্রেফতারকৃত আসামিরা হল১। মোঃ আবীর হোসেন বিদ্যুৎ(২৭),২। ওয়াজ মন্ডল(৩৬)৩। মোঃ মাসুম আলম নায়েম(২৭), ৪। মোঃমেহেদী হাসান (২৩)।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category