মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

RAB-11এর অভিযানে হত্যা ও ডাকাতি মামলার আসামি গ্রেফতার।

Reporter Name / ১৬৫ Time View
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫

রবিবার ২২ জুন রাত ১২ টা ৩০ মিনিটের দিকে RAB-11 গোপন তথ্যের ভিত্তিতে নরসিংদী শিবপুর উপজেলার কামরাবো এলাকায় অভিযান চালিয়ে হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলার আসামি   সবুজ ওরফে সেলিম (৩৫) কে গ্রেফতার করেন।

সোমবার ২৩ জুন দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র‍্যাব- ১১, সিপিএসসি নরসিংদী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুয়েল রানা।

গ্রেপ্তারকৃত সবুজ, পলাশ উপজেলার সুলতানপুর গ্রামের মৃত কামাল ওরফে আলাউদ্দিনের ছেলে।

RAB-11 কর্মকর্তা জুয়েল রানা আরও জানান মো. সবুজ ওরফে সেলিমের বিরুদ্ধে রাজধানীর ভাষানটেক থানা, গাজীপুরের শ্রীপুর থানা ও পলাশ থানায় হত্যা, ডাকাতি ও অন্যান্য ফৌজদারি অপরাধ মামলা রয়েছে।

গ্রেফতারের পর তাকে পলাশ থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category