শনিবার ৩১ মে নরসিংদী শিবপুর মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শিবপুরের আতঙ্ক, শীর্ষ সন্ত্রাসী কিশোর গ্যাংয়ের মূল হোতা মোহাম্মদ আলী হোসেন @ আলী(২৮), পিতা-মৃত, আব্দুল সাত্তার, সাং- ধানুয়া উত্তরপাড়া, থানা-শিবপুর,জেলা- নরসিংদী কে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড গুলি সব গ্রেফতার করে।
তার নামে শিবপুর মডেল থানায় তিনটি হত্যারসহ- ৩টি হত্যা চেষ্টার, মোট ছয়টি মামলা রয়েছে। ছয়টি মামলারই ওয়ারেন্ট মুলতবি আছে।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।