সোমবার ১২ মে রাত ৮ টার দিকে রাজধানীর কমলাপুরের একটি বাসায় আরাফাত(১৮) নামে নটরডেম কলেজের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। সহপাঠীরা জানান, গলায় ফাঁস দিয়া আত্মহত্যা করেছে সে। নিহত আরাফাত কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের ছাত্র ছিল।
তাকে হাসপাতালে নিয়ে আসা সহপাঠী বিশ্বনাথ চৌধুরী ও রিমন চৌধুরী জানায়, তারা তিনজনই নটরডেমের প্রথম বর্ষে পড়াশোনা করে। কমলাপুর জসিম উদ্দিন রোডের ৩/১ নম্বর বাড়ির ২য় তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন তারা। দুপুরে কলেজ থেকে ফিরে যে যার রুমে বিশ্রাম করছিল।সন্ধ্যা ৬টার দিকে ঘুম থেকে উঠে আরাফাতের রুমের ভিতর থেকে বন্ধ দেখতে তে পায় তারা। তখন প্রায় আধাঘন্টা তাকে ডাকাডাকির পরও ভিতর থেকে কোন সারা শব্দ পায়নি। এক পর্যায়ে আশেপাশের ভাড়াটিয়াদের ডেকে তাদের সহযোগিতায় রুমের দরজা ভেঙে, দেখা যায় ফ্যানের সাথে গলায় বিছানার চাদর পেচিয়ে ঝুলছে আরাফাত। সঙ্গে সঙ্গে তাকে সেখান থেকে নামিয়ে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসে হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
আরাফাত গলায় ফাঁস দিয়েছে বলে দাবি করলেও এর কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি রুমমেট ও সহপাঠী বিশ্বনাথ ও রিমন।মৃত আরাফাতের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়। তার বাবার নাম আব্দুল্লাহ আল মামুন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মুহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান,কমলাপুর এলাকায় থেকে সহপাঠীরা ঐ শিক্ষার্থীকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।সহপাঠীরা জানায়, বাসায় গলায় ফাঁস দিয়েছিল সে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।