শুক্রবার রাত ১টায় ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নের যুগিয়া টেঙ্গর এলাকায় সাপের কামড়ে আঁখি(১৪) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে।
এবং সখিপুর বহুরিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় সাপের কামড়ে কাজলী বেগম(৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে।
নিহত আঁখির পরিবার ও এলাকাবাসী জানান, আঁখি মেধাবী ছাত্রী ছিল। গতকাল রাতে আঁখি পড়তে বসে, এমন সময় পড়ার টেবিলের নিচে একটি বিষধর সাপ আঁখির পায়ে কামড় দিলে সে ব্যাথা অনুভব করে।পরে রাতেই তাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়।সেখানে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে আঁখির মৃত্যু হয়।
নিহত কাজলী বেগমের পরিবারের সদস্যরা জানান, শনিবার সকালে পানি আনতে ঘরের পাশে নলকূপে যান,সেখানে একটি সাপ তার বাঁ হাতে ছোবল দেয়। দুই আঙুলে বিষধর সাপের দাঁতের চিহ্ন বসে যায়। এ সময় তিনি চিৎকার করে বিষয়টি ছেলেকে জানান। ছেলে তার মাকে, দেড়ঘণ্টার মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম পরীক্ষা-নিরিক্ষা শেষে কাজলী বেগমকে মৃত ঘোষণা করেন।